1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

অনুমোদন ছাড়াই ‘মামা-ভাগিনা দই ঘর’-এর ব্যবসা, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২ দেখেছেন

নীলফামারীর ডিমলা উপজেলায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই মামা-ভাগিনা দই ঘর নামে একটি প্রতিষ্ঠানের দই উৎপাদন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির তৈরি দই খেয়ে কয়েকজন শিশু ও বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় এলাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি যথাযথ মান নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করে আসছে। এছাড়া তাদের পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের সময়সহ বাধ্যতামূলক বিভিন্ন তথ্য উল্লেখ না করার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উপপরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন,
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমাদের কাছে কোনো বৈধ কাগজপত্র জমা দেওয়া হয়নি।
ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন,
অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দিন জানান,
“বিষয়টি আগে আমাদের নজরে আসেনি। এখন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে মামা-ভাগিনা দই ঘর এর প্রোপ্রাইটর সাইফুল ইসলাম বলেন,
যারা ডেট চান, তাদের আমরা ডেট দিয়ে থাকি।

এদিকে সচেতন মহলের প্রশ্ন, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি খাদ্যপণ্যের প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘদিন প্রশাসনের নজরদারির বাইরে পরিচালিত হচ্ছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.