1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সুনামগঞ্জে র‍্যাবের জালে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ০ দেখেছেন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল শান্তিগঞ্জ থানার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের হেফাজতে মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে তাদের দেখানো মতে সিএনজির ভেতরে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. জুমন আহম্মেদ (১৯), পিতা আরজ মিয়া, গ্রাম বাগারাই এবং মো. সুলতান হুসেন (২৯), পিতা মৃত আছকর আলী, গ্রাম বানায়াত; উভয়েই ছাতক উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন তারা।

র‍্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.