1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কমলগঞ্জে জনদুর্ভোগের রাস্তা সংস্কারে প্রবাসী আম্বর আলীর মহতি উদ্যোগ, কাজ পরিদর্শনে ইউএনও

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১ দেখেছেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাসী আম্বর আলীর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত কাঁচা সড়কটি অবশেষে সংস্কারের আওতায় এসেছে। আর এই জনদুর্ভোগ নিরসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন এলাকার কৃতী সন্তান ও প্রবাসী সমাজসেবক আম্বর আলী।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ত। এলাকাবাসীর এমন দুর্ভোগ দেখে মানবিক উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে প্রথমে সড়কে ইট ও বালি ফেলে চলাচল উপযোগী করার কাজ শুরু করেন প্রবাসী আম্বর আলী। তার এই মহতি উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসিত হয়।
পরবর্তীতে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে প্রবাসী আম্বর আলী ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন, যাতে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে সড়কটির সংস্কারে সহযোগিতা করা হয়। তার আবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে এক লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬ইং) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সড়ক সংস্কারের কাজ শুরু হয়। বিকাল প্রায় ২ ঘটিকার সময় কাজ পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার, প্রবাসী আম্বর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্থানীয়দের কল্যাণে প্রবাসী আম্বর আলীর এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকারও বলেন, “একজন প্রবাসী হয়ে নিজ এলাকার মানুষের কষ্ট লাঘবে আম্বর আলীর এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়।”
এলাকাবাসী জানান, সরকারি বরাদ্দ আনার পেছনেও প্রবাসী আম্বর আলীর আন্তরিক প্রচেষ্টা ও নিরলস ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত সড়কটি স্থায়ীভাবে পাকাকরণের দাবি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.