1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শ্রীনগরে ৮ম শ্রেণির স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

শ্রীনগরে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে এক কিশোরকে বলৎকারের অভিযোগে নিরব শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে এলাকায় চুরি, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। অভিযুক্ত নিরব উপজেলার বীরতারা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গত  মঙ্গলবার রাতেই অভিযুক্ত নিরব শেখকে গ্রেফতার করা হয়। বলৎকারের ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয় অভিযুক্ত নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়। ১৫ বছর বয়সী ওই কিশোরকে বলৎকার করে নিরব। পরে ভুক্তভোগী কিশোরের হাতে গাঁজা ধরিয়ে দিয়ে তাকে বলৎকারের ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং জানাজানি হলে তাকে মাদকসেবী হিসাবে প্রচার করা হবে এবং ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী কিশোর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্র। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হন। পরে ওই কিশোরের পরিবার শ্রীনগর থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ মামলা গ্রহন করে রাতেই অভিযান চালিয়ে বীরতারা গ্রাম থেকে নিরবকে গ্রেফতার করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.