1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময়

পাবনার নতুন এসপি মোঃ ছুফি উল্লাহ, ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১ দেখেছেন

​পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। তিনি বর্তমানে ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত রয়েছেন।গত  মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক রাষ্ট্রপতির আদেশ সম্বলিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
​পাবনাসহ ১২ জেলায় নতুন এসপি ​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনাসহ দেশের গুরুত্বপূর্ণ মোট ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। পাবনা ছাড়াও অন্য যে জেলাগুলোতে নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে সেগুলো হলো পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম এবং ফেনী।
​জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পাবনার আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন পুলিশ সুপারের এই নিয়োগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.