1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বকশীগঞ্জে ভাঙা সেতু: প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১ দেখেছেন

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর এলাকায় খালের ওপর নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। সেতুটির দুই পাশের রেলিং ভেঙে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন শত শত মানুষ।
প্রায় ২৮ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করে। তবে নির্মাণের প্রায় ১৫ বছর পরই এর দুই পাশের রেলিং ভেঙে যায়। বর্তমানে সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সেতুটি সরু হওয়ায় একসঙ্গে দুটি অটোভ্যান চলাচল করতে পারে না, ফলে প্রতিনিয়তই তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা।
এই সেতুর ওপর দিয়ে মেষেরচর পূর্বপাড়া, মেষেরচর পশ্চিমপাড়া, বড়ইতারি, সর্দারপাড়া ও ঝালরচরসহ সাতটি গ্রামের প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। এর মধ্যে রয়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানে ঢালাই ভেঙে যাওয়ায় স্থানীয়রা কাঠ বসিয়ে কোনোভাবে চলাচল করছেন। দিনে কিছুটা চলাচল সম্ভব হলেও রাতে অন্ধকারে এটি হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক।
স্থানীয় বাসিন্দা সোলাইমান জানান, প্রায় ১৩ বছর আগে রেলিং ভেঙে যাওয়ার পর থেকে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ সালে একটি ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে এক নারী নিহত হন।
ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, সম্প্রতি দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু সেতু থেকে পড়ে মারা গেছে। এর আগেও একইভাবে আরও দুটি গরুর মৃত্যু হয়েছে।শিক্ষার্থীরা জানান, প্রতিদিন আতঙ্ক নিয়ে সেতুটি পার হতে হয়। রেলিং না থাকায় যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা থাকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় ব্যবসায়ী আসলাম হোসেন বলেন, “দিনের বেলায় কোনোভাবে চলাচল করলেও রাতে এই সেতু পার হওয়া খুবই কষ্টকর ও বিপজ্জনক।”
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী শামছুল হক জানান, সেতুটি পুনঃনির্মাণের জন্য নির্বাহী প্রকৌশলী, জামালপুর বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।দীর্ঘদিনের অবহেলায় সেতুটি এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.