1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সিলেট নগরীতে পুলিশের সঙ্গে ঘণ্টাব্যাপী ছাত্র-জনতার সংঘর্ষ : ৫ পুলিশসহ আহত ২০, আটক ৪ জন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৫৪ দেখেছেন

মোঃ আশিকুর রহমান রানা, বিশেষ প্রতিনিধি (সিলেট) : শনিবার (৩ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে সিলেটে ছাত্র-জনতার সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
বিকাল ৫টায় মহানগরের চৌহাট্টায় আন্দোলনকারী একটি খন্ডমিছিল থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক ঘণ্টা সংঘর্ষের পর ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৪ জনকে।
এর আগে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চৌহাট্টায় সড়ক অবরোধ করেন ছাত্র-জনতা।
কেন্দ্রের ডাকে ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে’ চৌহাট্টায় বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য শনিবার দুপুর ১টা থেকে মহানগরের চৌহাট্টায় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।
বেলা ২টায় কয়েক হাজার ছাত্র-জনতা সেখানে পয়েন্টে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এসময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন। বিক্ষোভকালে অনেক শিক্ষার্থীর অভিভাবকও ছিলেন সেখানে। তারা শিক্ষার্থীদের পানি, জুস ও বিষ্কুট বিতরণ করেন।
বিক্ষোভকালে মহানগরের চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার ও বন্দরবাজারে অতিরিক্ত পুলিশে মোতায়েন করা ছিলো। তবে পুলিশ শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা প্রদান করতে দেখা যায়নি। এসময় বন্দরবাজার-আম্বরখানা ও রিকাবীবাজার-নয়াসড়ক রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
তিন ঘণ্টা পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন অহিংস থাকলেও ঠিক ৫টার সময় আম্বরখানার দিক থেকে শতাধিক যুবক-তরুণের একটি বিক্ষোভ মিছিল চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। জবাবে পুলিশ তাদের দিকে গুলি, টিয়ার সেল ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। ছাত্র-জনতার সঙ্গে ঘণ্টাব্যাপী পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। সংঘর্ষকালে ৪ জনকে আটক করে পুলিশ। বিকাল ৬টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন- সংঘর্ষের সময় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকজনকে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.