1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

মৌচাক মাজার রোড অবরোধে অটোচালকদের বিক্ষোভ, জরিমানার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ০ দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক মাজার রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় অটোরিকশা চালকরা। মঙ্গলবার ৫-৫-২০২৬ দুপুরে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অটোচালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশের অভিযানের কারণে তারা সার্ভিস লাইনে উঠলেই ২,৬০০ টাকা করে জরিমানার শিকার হচ্ছেন। এতে করে তাদের দৈনন্দিন আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া চালকরা জানান, “আমরা নিয়ম মেনেই সার্ভিস লেনে গাড়ি চালাই। তারপরও অযথা জরিমানা করা হচ্ছে। প্রতিদিন জরিমানা দিলে আমাদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে।”
অবরোধের ফলে মৌচাক মাজার রোডে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পরিবহন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চালকদের দাবি, দ্রুত এ সমস্যার সমাধান করে তাদের জীবিকা নির্বাহের পথ সহজ করতে হবে, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.