1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ডিমলা কুটির ডাঙ্গায় ঝুঁকিপূর্ণ কাঠের ব্যারেজে প্রতিদিন জীবন বাজি রেখে আতঙ্কে হাজারো পথচারী ও শিক্ষার্থী চলাচল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুটিরডাঙ্গা এলাকায় অবস্থিত একটি কাঠের ব্যারেজ এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই ব্যারেজটি যেকোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় তিন হাজারেরও বেশি মানুষ এই ব্যারেজ ব্যবহার করে চলাচল করেন। এর মধ্যে অন্তত ৫০০ শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও রিকশার জন্য এটি এলাকার একমাত্র সংযোগপথ হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। তবে ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এক গর্ভবতী নারীসহ কয়েকজন যাত্রী ব্যারেজ থেকে পড়ে আহত হওয়ার ঘটনা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি ব্যারেজটির নিচে বিপুল পরিমাণ কচুরিপানা জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এ সময় দূর-দূরান্ত থেকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণে অংশ নেন, যা এলাকাবাসীর দুর্ভোগের চিত্র আরও স্পষ্ট করে তোলে।
এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে ব্যারেজ পার হতে হয়। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে ব্যারেজটি সংস্কার বা নতুন করে নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল আবদুস সাত্তার এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। জনদুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন|

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.