সাতক্ষীরা জেলার নলতা–কালিগঞ্জ মহাসড়কে চলমান আরসিসি (RCC) সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, গভীরতে ঢালাই ও নিম্নমানের উপকরণ ব্যবহার। যথাযথ নিয়ম না মেনে কাজ করা হচ্ছে।স্থানীয়দের মতে—
নিম্নমানের বালু, পাথর ও সিমেন্ট এবং এজিংয়ের জন্য নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে ,আরসিসির নির্ধারিত মিশ্রণের অনুপাত মানা হচ্ছে না
রাস্তার পুরুত্ব অনেক জায়গায় কম রাখা হচ্ছে কাজের তদারকি ঠিকভাবে করা হচ্ছে না।
এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা খরচ কমানোর জন্য নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। ফলে সরকারের অর্থ অপচয় হচ্ছে এবং জনগণ ভোগান্তিতে পড়ছে।দ্রুত তদন্ত কমিটি গঠন করে
কাজের গুণগত মান পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অল্প সময়েই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
জনসাধারণের দুর্ভোগ বৃদ্ধি সরকারি অর্থের অপচয়।তাই এলাকার সচেতন মহলের দাবি সঠিক নিয়মে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এবং সরকারি সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছে।