1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বদলগাছীতে অবৈধ বালু তোলা গভীর খালে পরে নারী মৃত্যু ডুবুরিদের চেষ্টায় লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নালুকাবাড়ি গুচ্ছগ্রামে অবৈধ ভাবে বালু তোলা খালের পানিতে ডুবে মিনতি পাহান (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু । জানা গেছে গত (০২ মে ২০২৬) সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত মিনতি পাহান একই গ্রামের বাসিন্দা ভুলু পাহানের স্ত্রী।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি বালু উত্তলোনের খাল থেকে হাঁস আনতে গেলে তিনি খালের মাঝামাঝি গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর আর ভেসে উঠতে পারেননি। এ সময় তার ১১ বছর বয়সী ছেলে দুর্জয় মাকে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। খালে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে বিষয়টি নিয়ে বদলগাছী থানা পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিস পাটান। ০৩ সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৯টার দিকে খাল থেকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, গুচ্ছগ্রামের পাশের খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে প্রশাসন নিরবতায় ছিল । খালটি অস্বাভাবিকভাবে গভীর হওয়ায় দুর্ঘটনার অন্যতম কারণ।
স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ।
গুচ্ছগ্রামের সভাপতি আবুবক্কর সিদ্দিক বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে খালটি গভীর হয়ে পড়ে । বালু উত্তোলনকারীদের বাধা দিলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ভয়ভীতি দেখান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-কে বারংবার জানানো হলেও কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেননি । ইব্রাহিম নামে এক ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় পুরো গুচ্ছগ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্বচেতন মহল। হভীর দুঃখে বলেন সাধারণ মানুষ” প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আশাবাদী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.