1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

জলঢাকায় ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি পাম্পে ফিরেছে স্বস্তি

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নীলফামারী জলঢাকা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড ইস্যুর পর জ্বালানি পাম্পগুলোতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকলেও কিছু পাম্পে ক্রেতা সংকট লক্ষ্য করা গেছে। কিছু দিন আগে (সপ্তাহ) পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে ফুয়েল কার্ড অনেকটাই তা বদলে গেছে। গত ২২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপজেলা ৫ টি পাম্পে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়। অধিকাংশ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আবেদন কম পড়েছে। এর মধ্যে অনেক আবেদনকারীর কাগজ ত্রুটিপূর্ণ থাকায় জ্বালানি কার্ড বিতরণ কমিটি তা মঞ্জুর করেননি। কিছু আবেদন অপেক্ষমান আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কেন জানান, ১৫ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু করা হয়। বৈধ কাগজপত্রধারীর প্রায় সাড়ে ২ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, মোটরসাইকেল প্রতি মাসে ২০ লিটার এবং কার ও মাইক্রোবাসের জন্য ৫০ লিটার জ্বালানি বরাদ্দ থাকবে।সিয়াম মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশনে দেখা গেছে, জ্বালানি সংগ্রহের জন্য পাম্পে তেমন কোন ভীড় নেই। যে কোন নাজুক পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে দায়িত্তপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। তবে গত ২৩ এপ্রিলভাই ভাই ভাই ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ছাড়াই কতিপয় মোটরসাইকেল মালিক জ্বালানি সংগ্রহ করতে না পেরে সড়ক অবরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মোটরসাইকেল আরোহী শাহজাহান বলেন, এক শ্রেনীর অসাধু ব্যক্তি (চক্র) জ্বালানি মজুদের জন্য একটি সিন্ডিকেট তৈরি করেছিল। এই চক্রটি বারবার জ্বালানি সংগ্রহ করার কারণে সংকট তৈরি হয়েছিল। ফুয়েল কার্ড কার্যক্রম শুরু হওয়ার পর পাম্পগুলোতে ক্রেতাদের আর ভিড় নেই। জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, ৫ টি ফিলিং স্টেশনেই জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। ফুয়েল কার্ডই সব অনিয়ম বদলে দিয়েছে। এখন আর কোন অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না জানান তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জ্বালানি মজুদরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি সরবরাহ করা হবে না বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.