1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২ দেখেছেন

” সুষ্ঠু শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১মে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও সামজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। শ্রমিকরা যন্ত্র নয়,তারা মানুষ, ফলে তাদের সাথে মানবিক আচরন করতে হবে। তারা আরো বলেন, ধর্মীয় অনুশাসন মেনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা প্রয়োজন। তাদের স্বার্থ রক্ষা না হলে কোন উন্নয়ন টেকসই হবে না। মালিক- শ্রমিক এক পরিবারের মতো সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়ে তারা বলেন, উভয়ে এক অন্যের স্বার্থ রক্ষা করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও পরিবেশ সহ সব দিক থেকে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত না হলে মালিক- শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দীন, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সিভিল সার্জন ডাঃ মোছা: মাহফুজা খাতুন। খুলনা জেলা প্রশাসন স্থানীয় সরকার দপ্তরের উপ- পরিচালক মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, শ্রম দপ্তরের পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার। মালিক প্রতিনিধির পক্ষে বক্তব্যে রাখেন, বিজেএর চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহির। শ্রমিক প্রতিনিধির পক্ষে বক্তব্যে রাখেন মহানগর জাতীয়তাবাদী শ্রমিকদলের আহবায়ক মোঃ মজিবর রহমান ও জাতীয়তাবাদী শ্রমিকদলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দ্ধীন মোহাম্মদ। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন থেকে খুলনা জেলার খালিশপুর, দৌলতপুর, খানজাহানআলী এবং আড়ংঘাটা থানার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যেদের মাঝে মোট ১৪০ জনকে ৪১ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্লকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক মালিক কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.