গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত। গতকাল শুক্রবার (১লা মে) বিকাল ৪ টার সময় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জাহানারা বেগম চিলির সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা পপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, তথ্য বিষায়ক সম্পাদক শহিদুল ইসলাম মুন্না, শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল সহ পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাতইল ইউনিয়ন বিএনপি সভাপতি নান্নান খাকি, সাধারন সম্পাদক এমদাদুল হক সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান বক্তা বলেন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে কাশিয়ানী উপজেলা মহিলা দলকে সুসংগঠিত হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আগামীতে আমাদের প্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিমকে শুধু এমপি নয় মন্ত্রী হিসেবে দেখতে চাই।।