1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ধামইরহাটে সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটালো ওয়ার্ল্ড ভিশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া প্রোগ্রাম (এপি)-র উদ্যোগে নিবন্ধিত ও প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন বছরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৫৯ জন নিবন্ধিত শিশুর হাতে উপহার তুলে দেওয়া হয়, যার মধ্যে ৫১ জন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশু রয়েছে। শিশুদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় উপহার হিসেবে ছিল— আকর্ষণীয় স্কুল ব্যাগ, ছাতা, বিছানার চাদর, সাবান, হ্যান্ড ওয়াশ ও টুথপেস্টসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। স্পন্সরশিপ অফিসার লিউনিডাস বৈদ্য-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক সরদার, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং শিক্ষার প্রসারে এই সামগ্রীগুলো সহায়ক ভূমিকা পালন করবে। উপহার হাতে পেয়ে শিশুরা মেতে ওঠে উৎসবে। বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা সমাজের মূলধারার সাথে মিশতে পেরে এবং বাড়ি থেকে বের হয়ে অনুষ্ঠানে অংশ নিতে পেরে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.