1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

১৬ দিন পর দৌলতপুরে দরবার প্রধান পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় ২ জন গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান পীর আব্দুর রহমান শামিম (৬৫) ওরফে কালান্দার শামিম জাহাঙ্গীর কে হত্যার ঘটনার ১৬ দিন পর ২জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। ভিডিও ফুটেজ দেখে ও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত  রোববার দিবাগত রাত ২ টার দিকে ফিলিপনগর এলাকায় দৌলতপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম দক্ষিন ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) ও রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩) বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, রোববার দিবাগত রাতে ফিলিপনগর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব ও আলিফ নামের ২ জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং ফরজ আলী নামের একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ফরজ আলী নামের ঐ ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শামিমজাহাঙ্গীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার একাধিক ভিডিও ফুটেজ ও প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছালে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার বেলা ৩ টার দিকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গত (১১ এপ্রিল) শনিবার দুপুরে দরবার প্রধান শামিমজাহাঙ্গীর কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এসময় দরবার শরিফে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ও মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। নিহত শামিম জাহাঙ্গীর ঐ দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা শামিম জাহাঙ্গীর হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তার ৩ অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন। পরে গত (১৩ এপ্রিল) সোমবার রাতে দৌলতপুর থানায় নিহত শামিম জাহাঙ্গীর এর বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এবং এ মামলায় এই প্রথম দুইজনকে গ্রেপ্তার করতে সপ্তম হয়েছে দৌলতপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.