1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কোতোয়ালী পুলিশের মাদকবিরোধী অভিযান: স্বর্ণটিলায় যুবক গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

​রাঙ্গামাটি শহরের ৪নং ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মামুনুর রশিদ (৩৮) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল শহরের ৪নং ওয়ার্ডস্থ স্বর্ণটিলা এলাকার ধন মিয়া পাহাড়ে অভিযান চালায়।​অভিযান চলাকালীন জনসাধারণের চলাচলের রাস্তা থেকে মাদক সেবনরত অবস্থায় মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনুর রশিদ ওই এলাকার মো. হারুন অর রশিদের ছেলে।
​কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিধি মোতাবেক আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​থানা সূত্রে জানানো হয়, মাদকের মরণব্যাধি থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে জেলা পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
​অভিযানের স্থান স্বর্ণটিলা (ধন মিয়া পাহাড়), ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা।
​গ্রেফতারকৃত: মো. মামুনুর রশিদ (৩৮)।​নেতৃত্বে ওসি মো. জসীম উদ্দীন, কোতোয়ালী থানা। ​বর্তমান অবস্থা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.