1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

শিবালয়ে বালু মহালের মিরাজ হত্যায় মূল আসামিদের আড়ালের অভিযোগ পরিবারের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩ দেখেছেন

মানিকগঞ্জের শিবালয়ে বালু মহালের বিরোধকে কেন্দ্র করে মিরাজ হোসেন (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মূল আসামিদের আড়ালের চেষ্টার অভিযোগ এনেছেন। গত ৩ এপ্রিল শিবালয়ের যমুনা নদীর চরাঞ্চল আলোকদিয়ায় গুলি ও কুপিয়ে মিরাজকে হত্যা করা হয়। তিনি পাবনার চর সাহাদিয়ার বাসিন্দা এবং তেওতা বালু মহালের ম্যানেজার ছিলেন।

পরিবারের দাবি, ঘটনার দিনেই নিহতের বড় ছেলে তারেক শিবালয় থানায় অজ্ঞাতনামা অভিযোগ করেন। কিন্তু দুইদিন পর (৫ এপ্রিল) স্থানীয় বালু মহালের ঠিকাদার কাউছার আলম খান বাদী হয়ে নতুন করে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা নং-৬ দায়ের করেন। নিহতের পরিবারের অভিযোগ, টাকা ও ক্ষমতার দাপটে তাদের লিখিত অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি।

নিহতের ছেলে তারেক বলেন, “আমরা ঘটনার দিনই থানায় ছিলাম। কাউসার আলম ঘটনাস্থলে ছিলেন না, তিনি কিভাবে বাদী হন? আমার বাবা তাঁর সাথে কাজও করতেন না। আমাদের অজ্ঞাতনামা অভিযোগ রেকর্ড না করে তাকে বাদী বানানো হয়েছে।” তিনি আরও বলেন, মামলায় সিরাজগঞ্জের কিছু লোককে আসামি করা হলেও তাদের সঙ্গে বাবার কোনো শত্রুতা ছিল না। বরং কাউসার আলমের লোক শামীম ফকিরের সাথে স্পিডবোট নিয়ে ঝামেলার জেরেই বাবা ভয়ে থাকতেন।

পরিবারের দাবি, প্রতি সপ্তাহে ২৫-৩০ হাজার টাকা চাঁদা না দেওয়াতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের বড় ছেলে তারেক প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।” নিহতের পরিবার আশঙ্কা করছে, স্থানীয় প্রভাবশালী মহল মূল আসামিদের আড়াল করতে চাইছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.