1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পরিষদ সচিব বদলিতে ভোগান্তি, সেবায় স্থবিরতা, পূর্বের কর্মস্থলে ফেরার দাবিতে ডিসির দ্বারস্থ ইউপি প্রশাসনিক কর্মকর্তারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

নারায়ণগঞ্জে জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাম্প্রতিক বদলীর ফলে তাদের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে এই পরিস্থিতির কারণে গ্রাহক সেবা প্রদানেও বিলম্ব ঘটছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলছে।
এ বিষয়ে, সোনারগাঁও,আড়াইহাজার ও রুপগঞ্জে তথ্য অনুসন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূর্বে তারা যে যার নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে স্থানীয় পরিবেশ, জনগণের চাহিদা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সুপরিচিত ছিলেন। কিন্তু হঠাৎ বদলীর কারণে নতুন কর্মস্থলে মানিয়ে নিতে সময় লাগছে, পাশাপাশি দূরবর্তী যাতায়াত তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, আমরা আগে যেখানে কর্মরত ছিলাম, স্থানীয় সরকারের ডিসি স্যার যদি আমাদের সেই কর্মস্থলেই বহাল রাখতেন, তাহলে যাতায়াতে কোনো কষ্ট হতো না। এতে আমরা আরও দ্রুত ও কার্যকরভাবে সেবা দিতে পারতাম। বর্তমানে যাতায়াতের সমস্যার কারণে শতভাগ সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন, যেন তাদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল করা হয়। এতে একদিকে যেমন তাদের ব্যক্তিগত ভোগান্তি কমবে, অন্যদিকে সাধারণ মানুষের সেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ দ্রুত ও মানসম্মত সেবা পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.