1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর নয়ানিবাজার-বটতলায় মোবাইল কোর্ট, ৫ মামলায় ১৫ হাজার জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

 

 

শেরপুর শহরের নয়ানিবাজার ও বটতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দোকানসমূহে মূল্য তালিকা প্রদর্শন, অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের তারিখ যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলায় মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.