1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কুষ্টিয়ায় হামের প্রার্দুভাব বেড়েই চলেছে

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

কুষ্টিয়ায় হাম রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে আসছে হামের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশু রোগী। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী গত  শুক্রবার (১৭ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৭ জন শিশু ভর্তি হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন হিসেবে ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৬ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ১০ জন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১জন, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন এবং কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন। এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় এখন পর্যন্ত মোট ৫৫৫ জন রোগী হামের সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ৪৬৬ জন রোগী বাড়ি ফিরে গেছেন এবং সন্দেহভাজন হামে আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো রোগীর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শিশুদের স্বাস্থ্যের অবনতি দেখলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন- কুষ্টিয়ায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিরোধে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। তার মধ্যে জাতীয় অংশ হিসেবে টিকাদান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে অতিরিক্ত ডাক্তার ও নার্স কাজ করছে। তিনি জনসাধারণের প্রতি আহবান জানিয়ে বলেন, শিশুদের স্বাস্থ্যের অবনতি দেখলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে। এ বিষয়ে নিজেদেরকে সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.