1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্য নিহত

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

খুলনায় দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। আজ ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পুজা বিশ্বাস সাতক্ষীরা জেলার কর্মরত একজন নারী পুলিশ সদস্য। পুলিশ সুত্রে জানাযায়, ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে ম্যাগজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহ্নত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন সম্রাট। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট এখানে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি ছিলেন নিয়মিত ও শৃংখলাবদ্ধ। তবে কি কারনে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখোনোও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো জানান, ভোর ৪ টা থেকে ৬ টা পর্যন্ত তার ডিউটি ছিল। ডিউটির সময়েই তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন। যা সিসি ফুটেজে বিশ্লেষন করে দেখাগেছে। বিষয়টি গুরুত্ব সহাকারে তদন্ত করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.