1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

তীব্র তাপদাহে শরনখোলায় এক যুবকের স্ট্রোক করে মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

অতিরিক্ত গরমের কারনে শরনখোলায় মিল্টন রায় (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারনে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
উপজেলার নলবুনিয়া গ্রামের কীর্তন অনুষ্ঠানের কাজ করতে গিয়ে গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে প্রচন্ড গরমে মিল্টন রায় নামের ঐ যুবক অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে  স্বজনরা তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ঐ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অমূল্য রায়ের ছেলে।
তার প্রতিবেশী ও স্কুল শিক্ষক সুভাষ রায় জানান,সারাদেশের মত শরনখোলায় কয়েকদিন থেকে প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এই চরম গরমে গ্রামের মন্দিরের কীর্তন অনুষ্ঠানের কাজের শেষ দিকে মিল্টন অসুস্থ হয়ে পড়ে। বুধবার প্রচন্ড গরম ও বিদ্যুতের ব্যাপক লোড শেডিং এর কারনে মানুষের নাভিশ্বাস চরমে ওঠে। গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোকেই মিল্টন রায় প্রান হারিয়েছেন বলে জানান তিনি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, মিল্টন রায় স্ট্রোক করে মৃত্যুবরন করেছেন। তবে সেটা হিট স্ট্রোক কি না তা যাচাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.