ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাতে ভাঙ্গা থানার এসআই মোঃ মিজানুর রহমান-০২ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকায় ছনের ভিটার পাশে একটি গাছের নিচে খোলা স্থানে জুয়ার আসর বসেছিল। সেখান থেকে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. রায়হান খালাসী (৪৫),২. শহীদ ভূইয়া (৪৭),৩. ফিরোজ মাতুব্বর (৪৫),৪. আমির হোসেন (৪৪),৫. মিজানুর রহমান ভূইয়া (৪৮)
৬. খোকন হোসেন (৫০)।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি ডন প্যাকেটে থাকা ৫২টি তাস এবং জুয়ার বোর্ড থেকে নগদ ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং এলাকায় জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।