1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

‎ট্রাকের দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবারে আর্থিক অনুদান দিলেন সমাজকল‍্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন কৃষি শ্রমিকের পরিবারে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন তাঁর ব‍্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন। মন্ত্রীর পক্ষে তাঁর ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দুর্ঘটনায় নিহত ৭জনের বাড়ি গিয়ে প্রত‍্যেকের পরিবারে ২৫ হাজার টাকা করে অনুদানের নগদ এই অর্থ প্রদান করেন। এসময় বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও পরবর্তীতে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে সরকারি অন‍্যান‍্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হবে বলে মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
‎জানা যায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চাল বোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন। স্বল্প ভাড়ায় ট্রাকে করে এসব শ্রমিক কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
‎
‎নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন, পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও সইফ উদ্দিনের ছেলে বিষু মিয়া (৩৪)। অন্যদিকে, নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে। তারা হলেন, আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০) ও ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)। বিরামপুর উপজেলার একই গ্রামের ৪জন ও নবাবগঞ্জ উপজেলার একই গ্রামের ৩জন নিহত হওয়ায় গ্রাম দুটিতে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এই দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজন হারানোর বেদনার পাশাপাশি পরিবারগুলোর সামনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে, স্থানীয় সাংসদ ও মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.