1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২-এ গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশে সজ্জিত শোভাযাত্রা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে।

শোভাযাত্রা শেষে বৈশাখী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস. এম. হাসান তালুকদার। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, পহেলা বৈশাখ বাঙালির আবহমান সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক, যা সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, নতুন বছর হোক ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারের সূচনা।

নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২-এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টল নিয়ে অংশগ্রহণ করে। উপাচার্য মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিকেল ৩টা ৩০ মিনিটে ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’-এর পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দ-উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ করে নেয়। এবছর শাহজাদপুরের বিভিন্ন স্কুল কলেজে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পহেলা বৈশাখ ১৪৩৩।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.