1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে নববর্ষকে স্বাগত জানান।
আয়োজনে দুঃস্হ কল্যাণ সংস্থার সভাপতি পাঁচবিবির কৃতি সন্তান এম আই মিঠুর উদ্যোগে ৪দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

র‍্যালিতে আরও অংশ নেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। এ সময় পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সকল উপদেষ্টা ও সভাপতি,/ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম রকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাঁচবিবি পৌর শাখার সদস্য সচিব হাসানুর রহমান রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য এই র‍্যালির মাধ্যমে পাঁচবিবি উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.