1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শিক্ষকের পরম মমতায় বৈশাখী উৎসবে মাতল কোমলমতি শিশুরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

​মেহেন্দিগঞ্জ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম প্রহরে গ্রাম-বাংলার চিরচেনা ঐতিহ্যে মেতে উঠেছে কোমলমতি শিশুরা। আর এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। নিজের বাড়ির আঙিনায় এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করেন এক আনন্দঘন বনভোজন ও ভুরিভোজের। ​সরেজমিনে দেখা যায়, নতুন বছরের আগমনে প্রতিটি শিশুই সেজেছে বৈশাখের রঙিন সাজে। তাদের চোখে-মুখে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রিয় শিক্ষিকার নিজ হাতের রান্না। যান্ত্রিকতার বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আর মমতার বহিঃপ্রকাশ ঘটাতে তিনি নিজ হাতে পাকশাক (রান্না) করেন এবং পরম যত্নে শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন। ​শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে খাবার খাওয়া এবং গল্প-গুজবের মধ্য দিয়ে এক পারিবারিক আবহাওয়া তৈরি হয়। শিক্ষকের এমন মাতৃসুলভ আচরণে মুগ্ধ কোমলমতি শিশুরা। দিনভর হাসি, গান আর হুল্লোড়ে কাটল তাদের বছরের প্রথম দিন।​উপস্থিত অভিভাবকরা জানান, বর্তমান সময়ে শিক্ষক ও শিক্ষার্থীর এমন সুন্দর সম্পর্ক সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন শিশুদের মনন বিকাশে এবং দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে বড় ভূমিকা রাখবে। পরিশেষে একে অপরকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে বিদায় নেয় শিশুরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.