1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

ফতুল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে ফতুল্লা সাংবাদিক মহলের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো.মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.শহীদুল্লাহ রাসেল,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মো.শহীদুল ইসলাম শহিদ,দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন,দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি মো.আলামিন প্রধান, সিএনএন বাংলা টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার এম.এইচ রাসেল। এসময় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ আর সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ফতুল্লার চিহ্নিত দালাল ফতুল্লা মডেল থানার কথিত রাইটার সহিদ ওরফে দালাল সহিদ পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করছে।

এটি শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত করছে। এই চিহ্নিত দালাল সহিদকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে এর চেয়ে আরো বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।
ফতুল্লা থানার কথিত রাইটার ও চিহ্নিত দালাল সহিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থেকে নিরীহ মানুষ ও সাংবাদিকদের হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে সে পার পেয়ে যাচ্ছে।

বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দালাল সহিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা আরও বলেন, এ দালালরুপী রাইটার সহিদের অপরাধের ফিরিস্তি বলে শেষ করা যাবেনা। যদি তাকে তার কৃত অপরাধ প্রবনতা থেকে দুর করা না যায় তাহলে এ সহিদের দ্বারা শুধু সাংবাদিক নয় সমাজের প্রতিটি স্তরের সাধারন মানুষ ভুক্তভোগী হয়ে পড়বে।

সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “যদি দ্রুত সময়ের মধ্যে এই হয়রানি বন্ধ না করা হয়, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.নুরুল ইসলাম নুরু,দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুল ইসলাম সবুজ,সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সহ-সভাপতি মো.পিয়ার চান,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.সোহেল আহমেদ,সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন,

ফতুল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ সুমন,আওয়ার নারায়ণগঞ্জের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মো.গাফফার হোসেন লিটন,বিপি নিউজের ষ্টাফ রিপোর্টার মেহেদী মঞ্জুর বকুল,এনএএন টিভির ক্যামেরা পারসন মো.সুমন,এশিয়ার টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো.রাহাদ হোসেন,দপ্তর সম্পাদক সোনালী আক্তার,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ,অর্থ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাসেল, কার্যকরী সদস্য সাব্বির শেখ, সদস্য হাজি মোতালেব,মিজানুর রহমান মিজান এবং সাংবাদিক জুয়েল ও রায়হান।

আরও উপস্থিত ছিলেন,মো.শফিকুর রহমান শফিক,আবদুল কাদির,ইউসুফ হাফিজ,খন্দকার রিপন,মাঈনুদ্দিন,জাহাঙ্গীর হোসেন,মো.রানা,মো.হৃদয়,রেজোয়ান,মো.সেলিম ইমতিয়াজ আহমেদ জামিন, তানজুম,সাকিব,শাওনসহ ফতুল্লা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানা গেইটে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.