1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রূপগঞ্জের তারাবোতে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এর তারাবো পৌরসভা এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচি এনজিওর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
পল্লী মঙ্গল কর্মসূচি একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ঋণদান কর্মসূচির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তারা ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে।
তারাবো পৌরসভার বরাব এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির শাখা থেকে প্রতি তিন মাস অন্তর সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এবারের কর্মসূচিতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা হলেন মেডিসিন, চর্মরোগ ও গাইনি বিশেষজ্ঞ। চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রেসক্রিপশন প্রদান করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা বিতরণ করেন।
এদিনের কর্মসূচিতে রোগীদের মাঝে ৩০টি ডায়াবেটিস পরিমাপক মেশিন এবং পাঁচটি রক্তচাপ মাপার বিপি মেশিন বিতরণ করা হয়। জানা যায়, ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কফিলুর রহমান বলেন, এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মানুষের কল্যাণ ও সেবার উদ্দেশ্যে এ কর্মসূচি গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক জানান, তারা সারা বছর বিভিন্ন শাখায় গিয়ে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
সেবা নিতে আসা আফিয়া বেগম নামের এক নারী বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে গেছে। আমরা তাদের সেবায় খুবই সন্তুষ্ট

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.