1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

করটিয়া জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর মতবিনিময় সভা

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া জমিদার বাড়ির ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় করটিয়া ছোট তরফ জমিদার বাড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেটের মোতায়াল্লী উম্মুত তিজান মাখদুমা পন্নীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোরশেদ আলী খান পন্নী, করটিয়া জমিদার পরিবারের জামাতা ও সমাজ সংস্কারক হোসাইন মোহাম্মদ সেলিম, পন্নী পরিবারের উত্তরসূরী প্রয়াত মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর সহধর্মিনী খাদিজা খাতুন এবং তার কন্যা রুফায়দাহ পন্নীসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
এস্টেটের মহাব্যবস্থাপক এসএম সামসুল হুদার সঞ্চালনায় সভায় বক্তারা করটিয়া জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, করটিয়া জমিদার বাড়ি শুধু একটি পরিবারের নয়, বরং পুরো অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে টিকিয়ে রাখা সম্ভব।
সভায় বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, জমিদার বাড়িটির সংরক্ষণে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি এই ঐতিহ্য রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারাও জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর, সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ জাদিদুল হক জাদিদ, সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ইউসুফ আলী, করটিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আব্দুল মান্নান বাবুল, টাঙ্গাইল জেলা মহিলা দলের সেক্রেটারি অ্যাডভোকেট রক্সি মেহেদী এবং অধ্যাপক কয়েস চৌধুরী।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.