1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নবাবগঞ্জে কুশদহ–জাতেরহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কুশদহ ইউপিসি হতে জাতেরহাট ভায়া কচুয়া বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নবাবগঞ্জ, দিনাজপুর এর বাস্তবায়নে ০.৬৯০ কিলোমিটার (চেইনেজ: ৭০০০-৭৬৯০ মিটার) দৈর্ঘ্যের এই সড়ক উন্নয়ন কাজ পরিচালিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের শুভ সূচনা করেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সড়কটি উন্নয়নের ফলে কুশদহ, কচুয়া বাজার ও জাতেরহাট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.