জিরানী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে গতকাল অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রশাসন। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয় এবং ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়।
তবে অভিযান শেষ হওয়ার মাত্র একদিনের মধ্যেই আবারও সেই ফুটপাতে দোকান বসতে দেখা গেছে। এতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, নিয়মিতভাবে কিছু অসাধু ব্যক্তি এসব অস্থায়ী দোকান থেকে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে। তাদের মদদেই বারবার ফুটপাত দখল হচ্ছে বলে ধারণা করছেন অনেকে।
এ বিষয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছেন—যদি উচ্ছেদ অভিযান স্থায়ীভাবে কার্যকর না হয়, তাহলে এ ধরনের অভিযান কতটা ফলপ্রসূ? এছাড়া চাঁদা আদায়ের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধান এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।