1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কুঞ্জেরহাটে প্রশাসনের হস্তক্ষেপে ময়লা অপসারণ, স্বস্তি ফিরেছে জনজীবনে

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণে অবশেষে কার্যকর পদক্ষেপ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। ফুটপাত দখল করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আবর্জনার স্তুপ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসেন।

গত শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এর আগে গত ৪ জানুয়ারি, রবিবার “ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা” শিরোনামে চ্যানেল ভোলা সহ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

প্রতিবেদনটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। নির্দেশনা পাওয়ার পর ইউএনও সরেজমিনে কুঞ্জেরহাট বাজার পরিদর্শন করেন এবং আজ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এই অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সদস্যরাও অংশ নেন। দীর্ঘদিনের পচা ও দুর্গন্ধযুক্ত আবর্জনা অপসারণের ফলে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ইউএনও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা কোনো সরকারি জায়গায় কোনোভাবেই ময়লা ফেলা যাবে না। বাজার ইজারাদারদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় শিক্ষার্থীরা জানায়,“আজ থেকে আমরা স্বস্তিতে শ্বাস নিতে পারছি। এখন আর ক্লাসে বসে দুর্গন্ধ সহ্য করতে হবে না।”এলাকাবাসী ও অভিভাবকরাও প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.