ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ন যুবদলের সদস্য বি এম অপুর বড় ভাই নাজমুল মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী । একাধিক সুত্রে জানা যায় ৫ ই আগস্টের ঘন অভ্যুত্থানের আগে এই নাজমুল ফ্যাসিস্ট আওয়ামী অঙ্গসংগঠন কোন্ডা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন । ৫ আগস্টের পর রাতারাতি জার্সি পাল্টিয়ে জামায়াতে-ইসলামের কর্মী পরিচয়ে দাবরিয়ে বেড়াচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঢাকা-৩ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী শাহীনুর ইসলামের সাথে রয়েছে তার বেশ কিছু সংযুক্ত ছবি। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামাত নেতা পরিচয়ে চালিয়ে আসছিল তার মাদক ব্যাবসা। জানা যায় গ্ৰেফতার হওয়ার পর নাজমুল কে ছাড়িয়ে নেওয়ার জন্য চলছে একাধিক তদবির।