1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সজিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

‎বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিব (২৪) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এ কর্মসূচিতে নিহতের পরিবার, সহপাঠী, বন্ধু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
‎বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কালিগঞ্জ বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে সজিবকে পিটিয়ে হত্যা করা হলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তারা আরও অভিযোগ করেন, পুলিশ আসামিপক্ষের প্রভাবে নিহতের পরিবারের সদস্যদের হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
‎এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
‎উল্লেখ্য, গত ২৮ মার্চ সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সজিবসহ ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।‎নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজ থেকে চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষা ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.