1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ নোয়া গাড়ি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

‎ঢাকার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪, সিপিসি-২, সাভার।
‎র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ এপ্রিল বিকেল ৩টা ৫ মিনিটে নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক যানবাহন তল্লাশির এক পর্যায়ে একটি সিলভার রঙের নোয়া (NOAH) গাড়িকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
‎পরে র‍্যাব সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে আশুলিয়ার বারইপাড়া এলাকায় বিকেল ৪টা ৪০ মিনিটে আটক করতে সক্ষম হয়। এসময় গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের পরিচয় দেয় মোঃ জুয়েল মিয়া (২৩) হিসেবে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়িটি তল্লাশি করা হলে চালকের আসন ও পেছনের সিটের মাঝখানে লুকিয়ে রাখা খাকি রঙের স্কচটেপ মোড়ানো ১২টি পোটলা থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া গাড়ি (রেজিস্ট্রেশন: মেট্রো-চ ১৫-১৯৫৯) এবং একটি স্যামসাং ডুওস বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুর, টাঙ্গাইলসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
‎এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎ র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.