1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শাহজাদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাপড়ের হাটে চাঁদা দাবি কে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার ছেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে পৌর শহরের রবীন্দ্র কাছারি বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ব্যবসায়ী মানিক (৫৫) ও তার ছেলে অন্তর (২৫)।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্তরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিটি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর ২৫০শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে আহত, মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন কিশোর মানিকের ছেলে অন্তরকে ডেকে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অন্তরকে মারধর করে চলে যায়।
কিছুক্ষণ পর ২৫ থেকে ৩০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হাটে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ছেলেকে বাঁচাতে গেলে বাবা মানিককেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত ব্যবসায়ী মানিক অভিযোগ করে বলেন, ওরা আমার ছেলেকে ডেকে নিয়ে টাকা চেয়েছিল। দিতে না চাওয়ায় দলবদ্ধ হয়ে এসে হামলা চালায়। আমি বাধা দিতে গেলে আমাকেও ছাড়েনি।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করেন এবং শাহজাদপুর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য হাট বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ওই সময়,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ হামলাকারীরা পাশ্ববর্তী দ্বাবারিয়া ও শেরেখালি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় শাহজাদপুর উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.