1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

উখিয়ায় মধ্যরাতে মাদককারবারীদের তাণ্ডব: গুলিবর্ষণ ও অপহরণ চেষ্টা, আহত ১

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

‎‎কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিতলা এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী দফায় দফায় গুলিবর্ষণ, মারধর এবং বাবা- ছেলেকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পালংখালী ৮নং ওয়ার্ডের ভাদিতলা এলাকায় আব্দুর রশিদ সওদাগর ও মিজানুর রশিদের বাড়িতে এই হামলা চালানো হয়। প্রায় ৪০-৫০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিতভাবে বাড়িতে হানা দেয়। হামলাকারীরা ২০ থেকে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।
‎
‎ভুক্তভোগী আব্দুর রশিদ সওদাগর জানান, সন্ত্রাসীরা তার মেজ ছেলে মিজানুর রশিদকে দেখার নাম করে বাড়িতে প্রবেশ করে। এরপরই অস্ত্রের মুখে তাকে এবং তার কলেজ পড়ুয়া ছোট ছেলে হুমায়ুন রশিদকে জিম্মি করে অপহরণের চেষ্টা চালায়। বাড়িতে থাকা নারী ও শিশুদের ওপরও বর্বর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী জড়ো হলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
‎
‎অপহরণের চেষ্টায় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মজিদ (২৮) নামে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎
‎অভিযোগে আরো জানা গেছে, পালংখালীর চিহ্নিত মাদক কারবারি ছৈয়দুল বশর (প্রকাশ ‘ছি’ ছি’) এবং নুরুল বশরের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা ও অপহরণের মিশন চালানো হয়। এলাকায় তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
‎
‎আব্দুর রশিদ সওদাগর (ভুক্তভোগী) ঘটনার পর থেকে ভাদিতলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় পুনরায় হামলার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
‎
‎”সন্ত্রাসীরা আমার ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। আমরা বারবার ৯৯৯ এবং প্রশাসনের সহযোগিতা চেয়েছি, কিন্তু তাৎক্ষণিক কোনো সাড়া পাইনি। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
‎
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.