1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হলেন জাভেদ মাসুদ মিল্টন

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাভেদ মাসুদ মিল্টনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে। তিনি একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি আদম আলীর ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে সক্রিয় জাভেদ মাসুদ মিল্টন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থদের সহায়তা করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের কারণে স্থানীয় মানুষের কাছে তিনি একজন মানবিক নেতা হিসেবে পরিচিত। তার এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এলাকাবাসী তাকে ‘দানবীর’ উপাধিতেও ভূষিত করেছেন।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নিয়োগকে ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাভেদ মাসুদ মিল্টনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের চলমান কার্যক্রম তদারকি ও পরিচালনা করবেন।
শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.