1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

পাবনায় এনএসআই ও প্রশাসনের অভিযানে পেট্রোল ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা এনএসআই-এর যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল মহোদয়ের নির্দেশক্রমে এবং উপপরিচালক এ.বি.এম. লুৎফুল কবির মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ।

অভিযান চলাকালে টেবুনিয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলীকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জানা যায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২১০ টাকা দামে বিক্রি করে আসছিলেন, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

অভিযানের সময় তার দোকানে মজুদ থাকা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। এ সময় এনএসআই-এর উপপরিচালকসহ প্রায় ১০ জন সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.