1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কমলগঞ্জে মরহুম আশিক মিয়া ও মরহুমা খাতুন বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২ দেখেছেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী লিটন আহমদ ও শিবির আহমদের পিতা মরহুম আশিক মিয়া এবং মাতা মরহুমা খাতুন বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় মুন্সিবাজারস্থ ফুরকানিয়া জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খতমে খাজেগান ও মিলাদ পরিচালনা করেন ক্বারী সুহেল আহমদ। পরে মরহুম আশিক মিয়া ও মরহুমা খাতুন বেগমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী শায়েক আহমদ।
দোয়া মাহফিলে ক্বারী হাফেজ তুফাজ্জল হোসেন, ক্বারী এমদাদুল হক, ক্বারী হাবিবুর রহমানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মরহুম আশিক মিয়া ও মরহুমা খাতুন বেগমের রুহের মাগফিরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.