1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

নলডাঙ্গায় ভিজিএফ এর আওতাধীন ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

‎ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক বরাদ্দকৃত ভিজিএফ ২০২৫-২০২৬ এর আওতায় নলডাঙ্গা উপজেলার ৫  নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন পরিষদে হত-দরিদ্র মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
‎বৃহস্পতিবার( ১২ মার্চ) সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সমজান আলী, বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গণি সহ উজ্জ্বল, মোজাম্মেল মেম্বার প্রমুখ।
‎সকাল থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ১২৬৩ জন দরিদ্র পরিবারের মহিলা পুরুষ উকারভোগী সুশৃঙ্খলভাবে এই চাউল গ্রহন করেন।
‎এসময় চাউল নিতে আসা আনোয়ার হোসেন নামের এক শারিরীক প্রতিবন্ধী বলেন, ঈদুল ফিতরের আগে সরকারারের দেয়া এই চাল পেয়ে তারা খুব উপকৃত ও খুশি। এছাড়া নলডাঙ্গা উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কর্মসূচি অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.