খুলনায় চাঁদার দাবিতে সাবেক নৌবাহিনীর সদস্য মোঃ রুহুল কুদ্দুস রুবেলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে খালিশপুর প্লাটিনাম তৈয়বা কলোনির ২ নং গেটে এ ঘটনা ঘটে। আহত নৌ সদস্য ওই এলাকার মোঃ শাহজাহানের ছেলে। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ খুমেক হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে আটক করেছে। এরা হলেন- খালিশপুর ২ নং নেভিগেট এলাকার বাসিন্দা শাহিন ও মোঃ হ্নদয়। এরা দুজনই আপন ভাই। আহত রুবেল জানান, তৈয়বা কলোনিতে তিনি একটি বাড়ি নির্মান করছিলেন। গত ৭/৮ দিন আগে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের দাবিটি উড়িয়ে দেই। বুধবার রাত পৌনে ৮ টার দিকে চা খেতে বাড়ির পাশে দোকানে গেলে সেখানে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা চা- পাতি দিয়ে আমার ডান পা ও বাম হাতে আঘাত করে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তৌহিদুজ্জমান বলেন, ” সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারী হ্নদয় ও শাহিনকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।