জাতীয় নাগরিক পার্টির (NCP) ট্যাক্স আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ট্যাক্স ল’ইয়ার্স অ্যালায়েন্সের (NTLA) কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ৫ মার্চ এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক করা হয়েছে মো. ছেফায়েত উল্যা কে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে মোহাম্মদ আবু মুসলিম বিন হাই কে। সদস্যসচিব করা হয়েছে মো. লুতফুল কবীর কে। মুখ্য সংগঠক করা হয়েছে মো. কোহিনুর ইসলাম কে।
এছাড়া, কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আব্দুল মান্নান, তানভীর কায়সার ও মোহাম্মদ আমিরুল ইসলাম কে। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে, নাজিম উদ্দিন মাহমুদ ও মেসবাহ উদ্দিন আহমেদ খান কে। যুগ্ম মুখ্য সংগঠক করা হয়েছে আলিউল আজিম ও রবিউজ্জল হোসেন কে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— শেখ আখতার মাহমুদ, মো. সুজাউদ্দিন, আব্দুল হক হাওলাদার এবং শেখ নাজমুল হক।