1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আশুলিয়ার বাইপাইল এলাকায় গার্মেন্টস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি গার্মেন্টস কারখানা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকালে বাইপাইলের শাহারিয়া গার্মেন্টস কারখানার ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। কারখানার কর্মচারীরা ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হওয়া যাবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.