1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

ইরান আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “যুদ্ধ নয়, শান্তি চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাবের আয়োজনে উপজেলার তিনমাথা মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদরুদ্দোজ্জাহ সবুজ। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না; বরং এতে বিশ্বব্যাপী অস্থিরতা, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান আনিস, সরাইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, উপজেলা ফ্যাসিলিটেটর (বন্ধন) বিপ্লব হোসেন, পাঁচবিবি পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.