1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

দেশকে এগিয়ে নিতে নারীর ক্ষমতায়ন এবং নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে- মনিকা পারভীন

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেছেন-‘দেশকে এগিয়ে নিতে হলে নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নারীদের আত্মবিশ্বাসী হয়ে শিক্ষিত ও যোগ্য হয়ে উঠতে হবে। একইসঙ্গে তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারও নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি আরও বলেন, ‘দায়িত্ব পেলে নারীরাও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে তা আজ প্রমাণিত।’ নারীদের এগিয়ে যাওয়ার এ ধারা অব্যাহত থাকলে তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

গত রবিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ নগরীর জিগাতলা ছভাগিয়া এলাকায় তৃণমূল নারী উন্নয়ন সমিতি, তৃণমূল কারুপণ্য, তৃণমূল যুব বৈচিত্র নামক নারী সংগঠনগুলোর যৌথ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। এসময় তিনি আরো বলেন-আপাতদৃষ্টিতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি পরিলক্ষিত হলেও শতাংশের হারে তা অত্যন্ত কম। তাই নারীর ক্ষমতায়ন আরও দৃশ্যমান করতে হবে এবং নারীকে মর্যাদার দৃষ্টিতে দেখতে হবে।’ তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা এবং সম্পদ ও সম্পত্তিতে নারীর সম-অধিকার নিশ্চিত করা দরকার বলেও মনে করেন তিনি । মনিকা পারভীন আরও বলেন, নারী সমাজ এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারা যেন আরো এগিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য সরকারের প্রতি দাবী জানিয়ে নারীরা যেন তৃণমূল বিভিন্ন কাজে ভূমিকা রাখতে পারে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন ও আইনুন নাহারসহ তৃণমূল নারী উন্নয়ন সমিতি , তৃণমূল কারুপণ্য, তৃণমূল যুব বৈচিত্র সংস্থার নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.