1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পাবনার জ্বালানি তেলের বাজারে শুরু হয়েছে ইরান ও ইসরাইল যুদ্ধের প্রভাব

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

ইরান ও ইসরাইল যুদ্ধের প্রভাব এখন পাবনার জ্বালানি তেলের বাজারে শুরু হয়েছে। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া ও হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার কারণে তেল বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাঘাত ঘটার ফলে পাবনা জেলার প্রতিটি উপজেলায় যানবাহন মালিকদের মধ্যে এই প্রভাব শুরু হয়েছে। গত কয়েকদিন থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে, এমন আশঙ্কায় পাবনা জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকেরা।

রবিবার পাবনা জেলার বিভিন্ন পাম্পে খোঁজ নিয়ে দেখা যায়, অনেক জায়গায় তেল নিতে অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমার বিষয়ে কোনও নির্দেশনা নেই। গুজব বা আশঙ্কার কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন, ফলে পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে।

এদিকে পাবনা জেলার বেশিরভাগ পাম্পে ইতিমধ্যে তেল দেওয়া বন্ধ হয়ে গেছে এবং কিছু কিছু পাম্পে অবৈধভাবে খোলা বাজারে তেল বিক্রি করতেও দেখা গেছে অনেকেই অভিযোগ করছেন, কিছু সিন্ডিকেট এই পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.