০৬/০৩/২০২৬ খ্রি. বিকাল ১৬.৩০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন পৌরসভার ০২নং ওয়ার্ড, দশদোনা মধ্যপাড়া এলাকার পলাতক আসামির বসত ঘরের ভিতর হতে ভারতীয় ১০ (দশ) বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ-সংক্রান্ত বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। ০৮/০৩/২০২৬্।